রোদের ক্ষতিকর রশ্মির কারণে ত্বক কালচে হয়ে যায়। ত্বকের লাবণ্য নষ্ট হয়। এ ক্ষেত্রে ঘরোয়া দুটি উপাদান টানা দুই সপ্তাহ ব্যবহার করুন। দেখবেন, ত্বকের কালচে দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল ও দাগহীন হবে। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
কোন দুটি উপাদান ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন।
যা যা লাগবে
কমলার খোসার গুঁড়ো এক টেবিল চামচ ও হলুদের গুঁড়ো এক টেবিল চামচ। কমলার খোসার ভিটামিন সি ত্বকের কালচে ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে। হলুদের গুঁড়োও ত্বকের রোদে পোড়া দাগ দূর করে এবং ত্বকে তারুণ্য ধরে রাখে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে কমলার খোসার গুঁড়ো ও হলুদের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে এর সঙ্গে সামান্য পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখ ভালো করে মুছে বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
0 comments:
Post a Comment