অতিরিক্ত চা পান করেন কি? জেনে নিন অতিরিক্ত চা পান করলে কি হয়?

[caption id="" align="aligncenter" width="650"]অতিরিক্ত চা পান অতিরিক্ত চা পান[/caption]

আমরা প্রায় সবাই চা পান করতে পছন্দ করি। চা সারা বিশ্বের মানুষের কাছেই পছন্দের একটি পানীয়। তবে আপনি কি জানেন অতিরিক্ত চা পানের কিছু অসুবিধা রয়েছে? কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়। তেমনটা চায়ের বেলাতেও। বিশেষজ্ঞরা বলেন, চা পান ভালো তবে অল্প পরিমাণে।

জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

অতিরিক্ত চা পান


১. ক্লান্তিভাব তৈরি করে
চায়ের মধ্যে থাকা ক্যাফেইন শরীরের মধ্যে ভালো প্রভাব ফেলে। তবে খুব বেশি চা পান উদ্বেগ, ক্লান্তিভাব, হৃদস্পন্দন বৃদ্ধি, ঘুমের অসুবিধা করে।

২. অবসন্ন ভাব
অতিরিক্ত চা বা ক্যাফেইন গ্রহণ মাথাব্যথা, অবসন্ন ভাব, মোনোযোগের অভাব ইত্যাদি সমস্যা তৈরি করতে পারে।

৩. হাড়ের ব্যথা
অতিরিক্ত চা পান করলে স্কেলেটাল ফ্লুরোসিস (হাড়ের ব্যথার এক ধরনের সমস্যা) হওয়ার আশঙ্কা থাকে।

৪. প্রোস্টেট ক্যানসার
বেশি চা পান করলে প্রোস্টেট ক্যানসারের সমস্যা হয়। একটি গবেষণায় বলা হয়, দিনে কয়েক কাপ চা খেলে প্রোস্টেট ক্যানসার হওয়ার ৫০ ভাগ ঝুঁকি বেড়ে যায়। তবে খাদ্যাভ্যাস, বয়স, পারিবারিক ইতিহাস ইত্যাদিও প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।

৫.কিডনি অর্কাযকর
গবেষণায় দেখা গেছে,চা বেশি পান করলে কিডনি অকার্যকর হওয়ার আশঙ্কা বাড়ে।

৬.কোষ্ঠকাঠিন্য
অনেকে ভাবেন সকালে চা খেলে পেট পরিষ্কার হয়। তবে বেশি চা খেলে কোষ্ঠকাঠিন্য হয়। চায়ের মধ্যে থিওফিলাইন নামক এক ধরনের উপাদান রয়েছে। এটি পানি স্বল্পতা তৈরি করে এবং কোষ্ঠকাঠিন্য ঘটায়।

এ ছাড়া অতিরিক্ত চা পান করলে পাকস্থলীর আলসার, কার্ডিওভাসকুলার সমস্যা, ঘুমের অসুবিধা, গর্ভপাত ইত্যাদি সমস্যা হতে পারে।
দেশজুড়ে সকল বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের খোঁজ পেতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন www.doctorola.com অথবা কল করুন 16484 নম্বরে। Doctorola.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস।
স্বাস্থ্য | আরও খবর
হাঁটুর জয়েন্টের আঘাতের চিকিৎসায় আর্থোস্কোপি
হাঁটুর জয়েন্টে সাধারণত কী ধরনের সমস্যা হয়?
বাচ্চাকে ভুলভাবে খাওয়াচ্ছেন না তো?
মানসিক চাপ কমানোর পাঁচ কৌশল
গর্ভপাত কী, কাদের ঝুঁকি বেশি?
গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে রক্তক্ষরণ কেন হয়?
Advertisement

ভাল লাগলে শেয়ার করুন।


নামাজের স্বাস্থ্য উপকারিতা দেখুন এখানে এটি আবার বিজ্ঞানও সমর্থন করেছে

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment