পুরুষদের জন্য ফেস স্ক্রাবিং কেন প্রয়োজন?


ফেস স্ক্রাবিং নারী-পুরুষ সবার ত্বকের জন্যই সমান গুরুত্বপূর্ণ। রূপবিশেষজ্ঞদের মতে, ত্বককে ব্রণ, দাগ ও অন্যান্য সমস্যা থেকে রক্ষা করতে এবং নিয়মিত পরিষ্কার রাখতে স্ক্রাবিং করা খুবই জরুরি। কেন ছেলেদের ত্বকের জন্য স্ক্রাবিং প্রয়োজনীয়, এ বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ার রূপচর্চা বিভাগে। চলুন, একনজরে জেনে নেওয়া যাক সেসব পরামর্শ।

মৃত কোষ দূর করতে

ত্বকের ওপরের ময়লা, মৃত কোষ দূর করতে ফেসওয়াশ কাজ করলেও এটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে পারে না। স্ক্রাবের বিশেষ উপাদান ত্বকের গভীরে পৌঁছে জমে থাকা বাড়তি অপ্রয়োজনীয় ময়লা ও মরা কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।

মসৃণ শেভ করতে

ছেলেদের উপযোগী স্ক্রাবে এমন উপাদান রয়েছে, যা তাঁদের মসৃণ শেভ করতে সাহায্য করে। এ ছাড়া ত্বকের অমসৃণতা, কাটা এবং জ্বালাপোড়াসহ অন্যান্য যেকোনো পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে নিয়মিত স্ক্রাব ব্যবহার করতে পারেন।

ব্রণের সমস্যা দূর করতে

ফেস স্ক্রাবে স্যালিলিক এসিড নামে একটি উপাদান থাকে, যা ব্রণের সমস্যা সহজেই দূর করে। এই উপাদান আপনার ত্বক থেকে ব্রণ দ্রুত দূর করে আগের মতো পরিষ্কার ও উজ্জ্বল করে তুলবে।

বয়সের ছাপ দূর করতে

নিয়মিত স্ক্রাব ব্যবহার ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। চোখের নিচে ও পাশে বলিরেখা দূর করে। তবে ভালো ফলাফলের জন্য প্রতিদিন স্ক্রাব ব্যবহার করতে যাবেন না। রূপবিশেষজ্ঞরা সাধারণত সপ্তাহে দুবার স্ক্রাব ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment