কোন তিনটি উপাদান চুল মসৃণ করে?


চুলের রুক্ষতা দূর করতে প্রাকৃতিক উপাদান বেশ কার্যকর। কারণ এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কেমিক্যাল সমৃদ্ধ কোনো প্যাক যদি চুলে ব্যবহার করেন তাহলে চুলের রুক্ষতা তো দূর হবেই না উল্টো চুল পড়ে যেতে পারে। তাই এসব প্রসাধনী থেকে সাবধান।

কোন তিনটি উপাদান চুলের রুক্ষতা দূর করে চুলকে মসৃণ করবে সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে চোখ বুলিয়ে নিন।

যা যা লাগবে

আধা কাপ নারকেলের দুধ, দুই টেবিল চামচ নারকেল তেল ও দুটি ভিটামিন ই ক্যাপসুল। নারকেলের দুধ চুলে তেলের মতোই কাজ করে। যা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মসৃণ করে এবং আর্দ্রতা ধরে রাখে। আর নারকেল তেল চুলের গভীরে গিয়ে পুষ্টি জোগায় এবং চুলের গোড়া শক্ত করে। অন্যদিকে ভিটামিন ই ক্যাপসুল চুলের রুক্ষতা দূর করে চুলকে নরম করে এবং চুল পড়া কমায়।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বাটিতে নারকেলের দুধ ও নারকেল তেল নিয়ে ভালো করে মেশান। এবার এর মধ্যে ভিটামিন-ই ক্যাপসুল দিন। এই মিশ্রণ পুরো চুলে ভালো করে লাগান। এবার একটি শাওয়ার ক্যাপ দিয়ে দিয়ে চুল পেঁচিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে চুলে কন্ডিশনার ব্যবহার করুন। প্রতি সপ্তাহে ১দিন এই প্যাক লাগালে আপনার চুলের রুক্ষতা সহজেই দূর হবে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment