শুষ্ক ত্বকের যত্নে তিনটি ফলের প্যাক


গরম হোক কিংবা শীত, শুষ্ক ত্বকের খসখসে ভাব সব সময়ই থাকে। এ সমস্যার সমাধান পেতে কলা, স্ট্রবেরি ও অ্যাভোকাডোর প্যাক ব্যবহার করতে পারেন। এই ফল তিনটি ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে নরম ও মসৃণ করে। এ ছাড়া তেলতলে না করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

কীভাবে এই তিনটি ফল দিয়ে প্যাক তৈরি করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন :

কলার প্যাক

একটি পাকা কলা চটকে নিয়ে এর সঙ্গে দুই টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও অন্যান্য মিনারেলস রয়েছে। আর মধুর অ্যান্টিঅক্সিডেন্টস ত্বকের রুক্ষতা দূর করে আর্দ্রতা ধরে রাখে।

অ্যাভোকাডোর প্যাক

অর্ধেকটা অ্যাভোকাডো চটকে নিয়ে এর সঙ্গে সামান্য মিল্ক ক্রিম মেশান। এই প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এই প্যাক ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগায়, যা ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।

স্ট্রবেরির প্যাক

কয়েকটি স্ট্রবেরি ব্লেন্ড করে এর সঙ্গে এক কাপ টক দই মেশান। এবার এই প্যাক পুরো মুখে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। এর পর ১৫ মিনিট অপেক্ষা করুন। পানি দিয়ে ধুয়ে বেশি করে ময়েশ্চারাইজার লাগান। এটি আপনার ত্বকের মরা কোষ দূর করবে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment