এবার বাজারে আসছে ক্যান্সার প্রতিরোধক ‘হ্যান্ডমেইড গ্রীন টি’। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি অনুপ্রেরণায় সংস্থাটির চা ব্যবস্থাপনা কোষের মহা-ব্যবস্থাপক মো. শাহজাহান আকন্দ কয়েকমাস ধরে গবেষণার পর এই চা উদ্ভাবন করেন। এর আগে তিনি সাতকড়া ও ডায়াবেটিক চাও উদ্ভাবন করেছিলেন।
জানা গেছে, গ্রিন টি উদ্ভাবনের পর গত ২৭ আগস্ট তা চট্টগ্রামের বাংলাদেশ ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডে পাঠানো হয়েছে। সেখানে এই চায়ের গুনগত মান, স্ট্যান্ডার্ড, সেন্ট, উজ্জলতা, স্থায়ীত্বকাল ও চা আস্বাদন (টেস্টিং) করে দেখা হবে।
টি টেস্টিংয়ের রিপোর্ট পাওয়ার পর এই চা বাজারজাত করার জন্য বাংলাদেশ চা বোর্ড উদ্দ্যোগ গ্রহণ করবে।
মো. শাহজাহান আকন্দ জানান, ‘হ্যান্ডমেইড চা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এন্টি-অক্সিডেন্ট এই চা হার্ট ও স্কিন ভাল রাখাসহ মানবদেহের অনেক উপকার করে থাকে।’
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment