ঈদে ফ্রিজটি পরিষ্কার করে নতুন করবেন যেভাবে

 ঈদে ফ্রিজটি পরিষ্কার করে নতুন করবেন যেভাবে

 আর কিছুদিন পরেই আসছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে ফ্রিজের ব্যবহার একটু বেশিই করা হয়। শুধু বরফ পরিষ্কার না করে পুরো ফ্রিজটাকে চকচকে করে নিতে পারেন। যেকোনো উৎসবের আগে ঘর পরিষ্কারের পাশাপাশি ফ্রিজ বা রেফ্রিজারেটর পরিষ্কার করা দরকার।

জীবনযাপনবিষয়ক একটি ওয়েবসাইট থেকে ফ্রিজ বা রেফ্রিজারেটরের বাইরের ময়লা ও ভেতরের গন্ধ দূর করতে রয়েছে নানান উপায়। সেখান থেকে বিডি লাইভ পাঠকদের জন্য কিছু উপায় দেয়া হলো।

নতুন দেখাতে :
ব্যবহারের কারণে সব আসবাব পত্রেই পুরনো একটা ভাব চলে আসে। ফ্রিজ থেকে পুরানো ভাব দূর করতে এক টুকরা মসলিন কাপড়ে অলিভ অয়েল কিংবা বেবি অয়েল নিয়ে ফ্রিজের গায়ে মাখাতে হবে। পাঁচ মিনিট রেখে আলতোভাবে তেল মুছে ফেলতে হবে।

বাজে গন্ধ দূর করতে :
মাছ, মাংস ও অন্যান্য গন্ধ দূর করতে প্রতি সপ্তাহে একবার বেকিং সোডা ব্যবহার করতে পারেন। স্পঞ্জ বা কাপড়ে বেকিং সোডা নিয়ে ফ্রিজের ভেতরের অংশ মুছতে হবে।

সুন্দর গন্ধের জন্য:
ভেতরে যাতে দুর্গন্ধ না হয় এজন্য তুলার বলে ভ্যানিলা এসেন্সে ডুবিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন।

ভালোভাবে পরিষ্কার :
ফ্রিজের ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করতে লবণ-গরম পানির মিশ্রণ ব্যবহার করতে পারেন। এক লিটার গরম পানিতে পাঁচ টেবিল-চামচ লবণ মিশিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে।

পঁচা খাবারের গন্ধ :
ফল ও সবজি রাখার আর মনে না থাকার কারণে পঁচা গন্ধ তৈরি হয়। এই গন্ধ দূর এবং ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করতে টমেটোর জুস ব্যবহার করেতে পারেন। পরে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

দাগ দূর :
ফ্রিজের ভেতরে ও বাইরের দাগ দূর করার জন্য এক টুকরা কাপড় ক্লাব সোডায় ডুবিয়ে দাগ লেগে থাকা অংশটি মুছে নিতে হবে।

ময়লা থেকে বাঁচাতে :
ফ্রিজের ভেতরের তাকগুলোকে নোংরা হওয়া থেকে বাঁচাতে পুরানো টেবিল ম্যাট ব্যবহার করতে পারেন। এতে ফ্রিজ পরিষ্কার করাও সহজ হবে। বাজারে ফ্রিজ ম্যাটও পাওয়া যায়।

ছত্রাক থেকে রক্ষা :
ফ্রিজের গায়ের কালো ছাপ এবং কোনায় জমে থাকা ময়লা দূর করতে সমপরিমাণ হোয়াইট ভিনিগার ও পানির মিশ্রণ ব্যবহার করতে পারেন।

নিচের অংশ ভালো রাখতে :
ফ্রিজের নিচের অংশ পরিষ্কার করতে ‘মপ' ব্যবহার করতে পারেন। পুরানো পায়জামা, লেগিংস ইত্যাদি কেটে হ্যাঙারে জুড়ে দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন এমন ‘মপ’।

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment