প্রাণে অভিজ্ঞতা ছাড়াই ১৫ থেকে ২০ হাজার টাকার চাকরি


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ। ম্যানেজমেন্ট ট্রেইনি—এক্সপোর্ট পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। অনভিজ্ঞরাও পদগুলোতে আবেদন করতে পারবেন।

যোগ্যতা
মার্কেটিং, ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস থেকে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের সিজিপিএর ২.৭৫ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪.০০ থাকতে হবে।

শুধু ২৪ থেকে ৩২ বছর বয়সের পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের ইংরেজিতে পারদর্শী ও কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

কর্মক্ষেত্র ও বেতন
প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৫ থেকে ২০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. আমি চাকরি করতে চাই s s c gpa 4.31 h s c gpa 3.58

    ReplyDelete