আকিজ গ্রুপে চাকরির সুযোগ


নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে ‘আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’। ‘এক্সিকিউটিভ- বিজনেস ডেভলপমেন্ট’ পদে শুধুমাত্র পুরুষদের নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা মার্কেটিং বা পরিসংখ্যান বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি মার্কেটিং বা মার্কেট রিসার্চ বিষয়ে ট্রেনিংপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া পদটিতে আবেদনের জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাধারীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে ছবিসহ আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ পাবেন ২৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment