অফিসার পদে চাকরির সুযোগ ব্র্যাকে




বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিক্রুটমেন্টবিষয়ক কর্মকর্তা (অফিসার, রিক্রুটমেন্ট) পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফল পেয়ে উত্তীর্ণ হতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫-এর কম গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রার্থীদের মানবসম্পদবিষয়ক জ্ঞান ও এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ছবিসহ বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন ২৬ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment