বসুন্ধরা গ্রুপে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ।‘ অ্যাসিস্টেন্ট কেমিস্ট বা কেমিস্ট (কোয়ালিটি কন্ট্রোল)’ ও ‘সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (কনভার্টিং)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

অ্যাসিস্টেন্ট কেমিস্ট বা কেমিস্ট (কোয়ালিটি কন্ট্রোল)
কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে স্নাতকোত্তর পাস প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান জানানো হয়েছে। পদটিতে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি কেমিস্ট বা বায়ো-কেমিস্ট, প্রোডাকশন ও কোয়ালিটি বিষয়ে অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া এমএস অফিস অ্যাপ্লিকেশনে পারদর্শিতা ও যে কোনো শিফটে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। কর্মস্থল হবে মুন্সীগঞ্জ।

‘সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (কনভার্টিং)
যান্ত্রিক প্রকৌশল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতাধারীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার চালনায় দক্ষতা থাকা আবশ্যক। কর্মস্থল হবে মুন্সীগঞ্জ।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এ ছাড়া ইমেইলের মাধ্যমেও আবেদন করা যাবে। ইমেইল ঠিকানা ‘jobs.paper@bg.com.bd’। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ২২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment