১২ রানে জিতল রংপুর রাইডার্স

bpl0121479383723চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও বরিশাল বুলস।

টস জিতে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাট করতে আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সকে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর।

১৭৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি বরিশাল বুলস। ফলে ১২ রানের দারুণ এক জয় পায় রংপুর রাইডার্স।

ব্যাট হাতে জীভান মেন্ডিস ৫৩ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন। ২৫ বলে ৩ ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন নাদিফ চৌধুরী। অপরাজিত ১৭ রান করেন থিসারা পেরেরা। ১২ রান আসে শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে রংপুর রাইডার্সের সোহাগ গাজী ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন শহিদ আফ্রিদি ও রুবেল হোসেন।

এর আগে, ব্যাট হাতে রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুন ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৪৬ রান করেন লিয়াম দাওসন। এ ছাড়া শহিদ আফ্রিদি করেন ১০ বলে ২২ রান। বল হাতে বরিশালের থিসারা পেরেরা ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment