দেশে নোট, গাইড ও কোচিং বলে কিছু রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেক্সট বুকস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম এসব কথা বলেন।
সকল স্কুলে ভালো শিক্ষক দেয়া সম্ভব না হওয়ায় শিক্ষা আইনে বাড়তি ক্লাস ও সহায়িকা রাখা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই মাসের মধ্যেই মন্ত্রিসভায় পাঠানো হবে।
সারাদেশে ৫ কোটির বেশি শিক্ষার্থীকে ভালো শিক্ষক ও অন্যান্য সুবিধা দেয়া সম্ভব হয় না। এ কারণে সাময়িকভাবে সহায়িকা বই ও শিক্ষকদের বাড়তি ক্লাস করানোর সুযোগ দেয়া হয়েছে। অথচ একটি শ্রেণি আইনের কিছু ধারা নিয়ে বির্তক তুলে তা বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, দেশের সকল স্তরের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালইজড করতে আমরা বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে মাদরাসা শিক্ষার চারটি বই সহজকরণের মধ্যমে ই-বুকে রূপান্তর করা হয়েছে। প্রাথমিকের আরো ১৮টি বইয়ের কাজ চলছে। অর্থ ছাড় পেলেও সেগুলোকেও আধুনিক পদ্ধতিতে ই-বুকে রূপান্তর করা হবে।
অনুষ্ঠানে সকল স্তরের শিক্ষাকে সমান গুরুত্ব দেয়ার আহ্বান জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম কায়কোবাদ। তিনি শিক্ষাখাতে বাজেট বৃদ্ধিরও আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, মাদরাসা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাস হোসেন প্রমুখ।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment