অসতর্কতায় জিহ্বা পুড়ে গেলে করণীয়!





অসতর্কতায় জিহ্বা পুড়ে গেলে করণীয়!

 আমাদের প্রতিদিনের সকাল শুরু হয় এক কাপ গরম গরম চা দিয়ে। এছাড়া দিনের বিভিন্ন সময়ে গরম গরম সিঙ্গারা-পুরি খেতেও সবাই পছন্দ করে। আর গরম এসব খাবার খেতে গিয়ে ঘটে বিপত্তি। গরম এসব খাবার খেতে গিয়ে সামান্য অসতর্কতায় জিহ্বা পুড়ে বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। অনেকের আবার দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

তবে এই পুড়ে যাওয়াকে খুব সহজে সারিয়ে তোলা যায়। চলুন জেনে নেই জিহ্বা পুড়ে গেলে কী করতে হবে।

জিহ্বায় বরফ ঘষে দিন:
জিহ্বা পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা কিছু মেখে দিন বা ঐ স্থানে বরফ ঘষে দিন। এতে পুড়ে যাওয়া অংশ দ্রুত সেরে উঠবে।

মুখে মধু দিন:
যে কোনো ভাবে জিহ্বা পুড়ে গেলে সঙ্গে সঙ্গে সেই পোড়া অংশে মধু লাগান বা মুখে মধু নিয়ে রাখুন কিছুক্ষণ। জ্বালাপোড়া কমে যাবে।

দই খেয়ে নিন:
জিহ্বা পুড়ে যাওয়ার ক্ষেত্রে দই খুবই উপকারী। এতে জিহ্বা দ্রুত শীতলতা লাভ করে ফলে কষ্ট কম হয়।

চিনি ছড়িয়ে দিন:
জিহ্বা পুড়ে গেলে সঙ্গে সঙ্গে তার উপর চিনি ছড়িয়ে দিন। দেখবেন খুব জলদি আরাম পাবেন এবং সেরে উঠবেন।

ভিটামিন 'ই' যুক্ত তেল লাগান:
ভিটামিন 'ই' যুক্ত তেল আপনি পোড়া জিহবার অংশে লাগান। এতে খুব জলদি আরাম পাওয়া যাবে।

মুখ দিয়ে শ্বাস নিন :
জিহ্বা পুড়ে গেলে মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিন। এতে জিহ্বায় শীতল হবে এবং পোড়া ভাব দ্রুত সেরে উঠবে।



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment