ব্যবহার করুন ঘরে তৈরি করা কন্ডিশনার





ব্যবহার করুন ঘরে তৈরি করা কন্ডিশনার

 চুলের যত্নে গোসলের সময় শ্যাম্পু ব্যবহারকে সবাই গুরুত্ব দিলেও, শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহারের বিষয়টি অনেকেই গুরুত্ব দেন না। অথচ শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কারের পর বিশেষজ্ঞরা কন্ডিশনার ব্যবহার করতে বলেন। কারণ কন্ডিশনার চুলকে রুক্ষ হওয়ার হাত থেকে রক্ষা করে এবং চুলকে নরম করে।

বাজারের বেশিরভাগ শ্যাম্পু চুলের গোড়া থেকে ময়লা পরিষ্কার করে কিন্তু পাশাপাশি চুলের প্রাকৃতিক তৈলাক্ত ভাব শুষে নিয়ে চুলকে রুক্ষ করে তোলে। সেই রুক্ষতার হাত থেকেই চুলকে রক্ষা করে কন্ডিশানার। বাজারে বিভিন্ন রকম কন্ডিশানার পাওয়া যায়। তবে কেউ যদি কেমিকেলযুক্ত কন্ডিশনার ব্যবহার করতে না চান, তাহলে তাদের জন্য রইলো বাড়িতেই কন্ডিশনার তৈরি করার কিছু ঘরোয়া পদ্ধতি। এসব ঘরোয়া কন্ডিশনার শ্যাম্পুর আগেও ব্যবহার করতে পারেন।

* মধু ও নারকেল তেল : নারকেল তেল চুল পরিচর্যার প্রাচীন উপকরণ। নারকেল তেল পাকা চুলকে কালো করতে সাহায্য করে। একটি পাত্রে ৩-৪ চা-চামচ নারকেল তেলের সঙ্গে ২ চা-চামচ মধু মিশিয়ে মিশ্রণটিকে হালকা গরম করে নিন। এরপর মিশ্রণটিকে চুলে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে তা পানি দিয়ে ধুয়ে নিন।

* কলা, মধু ও অলিভ ওয়েল :  কলার সঙ্গে মধু ও অলিভ ওয়েল ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। প্যাকটি চুলে লাগিয়ে কিছুক্ষণ দিন। তারপরে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুল ঝরা কমাতে সহায়ক।

* ডিম, দই ও মেয়োনেজ : ডিমে থাকা উপাদান চুলকে শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। এর সঙ্গে দই ও মেয়োনেজ মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে মাথায় লাগালে চুল হবে খুবই কোমল। একটি পাত্রে ১ কাপ দই, হাফ কাপ মেয়োনেজ ও একটি ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। একটি শাওয়ার ক্যাপ পড়ে নিন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

* দারুচিনি, মধু ও দুধ : দারুচিনি মাথার তালুতে রক্ত সঞ্চালনে এবং চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে। রুক্ষ চুলের জেল্লা বাড়াতেও বিশেষ উপকারী। ২ চা-চামচ দারুচিনির গুঁড়ো, ২ চা-চামচ মধু, ২টি ডিম, ৪ চা-চামচ দুধ, ১/৪ ভাগ মেয়োনেজ একটি পাত্রে রেখে হালকা গরম করে নিন। এরপর তা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। মিশ্রণটি চুলের হারানো জৌলুস ফিরিয়ে আনবে। ভালো ফল পেতে সপ্তাহে দুইদিন ব্যবহার করতে পারেন।

* মাল্টা, দই ও নারকেল দুধ : এটিও সম্পূর্ণভাবে একটি প্রাকৃতিক পদ্ধতি। ১ কাপ দই, মাল্টার রস ১/৪ কাপ, ৪ চা-চামচ লেবুর রস, ১/৪ কাপ নারকেল দুধ এবং একটি ডিমের মিশ্রণ বানিয়ে সেটি মাথায় ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন, রুক্ষ চুল ফিরে পাবে প্রাণ।

* আধা লিটার পানিতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। এবার ভিনেগার মেশানো পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন, কন্ডিশনারের কাজ হয়ে যাবে।



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment