নারীদের স্বর্ণ-রৌপ্য ব্যতীত অন্য গয়না পরা কি জায়েজ?


নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ১৮৭৬তম পর্বে নারীদের স্বর্ণ-রৌপ্য ব্যতীত অন্য কোনো গয়না পরা জায়েজ কি না, সে সম্পর্কে দক্ষিণ দনিয়া, নূরপুর, ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : নারীদের কি স্বর্ণ-রৌপ্য ব্যতীত অন্য কোনো গয়না পরা জায়েজ?

উত্তর : নারীদের জন্য যেহেতু স্বর্ণ-রৌপ্যের গয়না পরা জায়েজ, বাকিটাও সম্পূর্ণ জায়েজ। ইমিটেশনও পরা জায়েজ তাঁদের জন্য। সেটা অলংকার হিসেবে যদি হয় বা সৌন্দর্যবর্ধনের জন্য যদি হয়, তাহলে ব্যবহার করা জায়েজ রয়েছে, নাজায়েজ নয়।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment